Home / Questions / স্প্রেডশিটের বিভিন্ন ধরনের ব্যবহার
Explanatory Question

স্প্রেডশিটের বিভিন্ন ধরনের ব্যবহার

👁 75 Views
📘 Detailed Answer
🕒 Easy to Read
Read the answer carefully and go through the related questions on the right side to improve your understanding of this topic.

Answer with Explanation

কম্পিউটারের কীবোর্ডকে কলমের মতো ব্যবহার করে স্প্রেডশিটে বিভিন্ন আক্ষরিক ও গাণিতিক তথ্য লেখা যায়। গাণিতিক তথ্যগুলোকে বিভিন্ন ফর্মুলা ও ফাংশন ব্যবহার করে হিসাব-নিকাশ করা যায়। এক কথায় হিসাব সংক্রান্ত প্রায় সমস্ত কাজই স্প্রেডশিটে করা যায়। তবে মোটামুটিভাবে স্প্রেডশিটের সাহায্যে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি তা হলো-

১. দৈনন্দিন হিসাব সংরক্ষণ তৈরি করা;

২. ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পন্ন করা;

৩. বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও বাজেট প্রণয়ন করা;

৪. ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ করা;

৫. আয়কর ও অন্যান্য হিসাব তৈরিকরণ করা; 

৬. বৈজ্ঞানিক ক্যালকুলেশন করা;

৭. বেতনের হিসাব তৈরিকরণ করা;

৮. মজুদ পরিমাণ ও নিয়ন্ত্রণ করা; 

৯. কর্মকর্তা-কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব

১০. এয়ারলাইন্স রিজার্ভেশন তৈরি করা;

১১. নির্বাচনের ভোট গণনায়;

১২. খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়াকৌশল মূল্যায়নে;

১৩. গাণিতিক, ত্রিকোনমিতিক এবং পরিসংখ্যানিক ফাংশন ব্যবহার করা ;

১৪. বিভিন্ন ধরনের আর্থিক ব্যবস্থাপনা;

১৫. তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা;

১৬. ম্যাক্রো ব্যবহার করে কোনো কাজ রেকর্ড করে পরবর্তীতে তা বারবার ব্যবহার করা ইত্যাদি।