Chapter Questions

Tense in Bangla Questions

Explore chapter-wise explanatory questions and quickly move between related subchapters from a cleaner, more advanced layout.

Questions List

Browse all explanatory questions of this chapter.

17 Total Questions
1

Translate into English: Future Perfect Continuous Tense

তারা কাল সারা দুপুর ঘুমাইতে থাকবে। তুমি খেলার মাঠ হতে ফিরে আসার পূর্ব পর্যন্ত আমি এই বইখানা পড়তে থাকব। আমরা চারদিন ধর কাজটি করতে থাকব। বাড়ি পৌছার আগে সে কিছু সময় হাটতে থাকবে। সূর্য অস্ত খাওয়ার পূর্ব পর্যন্ত আমরা খেলতে থাকব। তারা আগামী সোমবার হতে স্কুলে যেতে থাকবে। ঘুমাবার পূর্ব পর্যন্ত আমি অংক কষতে থাকব।

Question ID: 9015 Read Details
2

Translate into English: Future Perfect Tense

ঘণ্টা পড়বার পূর্বে ছেলেটি স্কুলে পৌঁছে থাকবে। বাড়িতে আসবার পূর্বে রতন তার মায়ের মৃত্যু সংবাদ শুনে থাকবে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা যাবে। বৃষ্টি থামার পূর্বে আমি রওনা দিব না। তোমরা হয়তো কবি নজরুলের নাম শুনে থাকবে। খুলনা যাবার পূর্বে কি আমি ঢাকা যাব? সূর্য অস্ত যাবার পূর্বে সে বাড়ি পৌছে থাকবে। ঔষধ খাবার পূর্বে রোগী কি পথ্য খাবে না?

Question ID: 9014 Read Details
3

Translate into English: Future Continuous Tense

আমি তোমার জন্য পথে অপক্ষা করতে থাকব। সে তখন গান গাইতে থাকবে। আমি আনন্দে নাচতে থাকব। আমরা তোমাকে সাহায্য করতে থাকব। তোমরা কি ক্লাসে গল্প করতে থাকবে। সে না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকবে। আগামীকাল হতে হেড মাস্টার আমাদিগকে ইংরেজি পড়াতে থাকবেন। আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করতে থাকব না।

Question ID: 9013 Read Details
4

Translate into English: Future Indefinite Tense

এ ছেলেটি ভবিষ্যতে একজন ডাক্তার হবে। আমি একটা নতুন কলম কিনব। তারা একটি বাড়ি তৈরি করবে। তিনি আমাকে উপদেশ দিবেন। সে শীঘ্র আরোগ্য লাভ করবে। তুমি আগামীকাল এখানে আসবে। আমরাশেষ পর্যন্ত যুদ্ধ করব (fight to the last)। আগামী বছর আমার বারো বছর বয়স হবে। তারা কাজটি করবে না। তোমরা গোলমাল করবে না। তোমরা পরস্পর ঝগড়া করবে না। সে কি আমাকে একখানা বই দিবে? তুমি কি আমার সঙ্গে স্কুলে যাবে না?

Question ID: 9012 Read Details
5

Translate into English: Past Perfect Continuous Tense

বাড়ি পৌছিবার পূর্বে মা আমার জন্য প্রতীক্ষা করতেছিলেন। সূর্য অস্ত যাবার পূর্বে তারা মাঠে ফুটবল খেলতেছিল। ছেলেটি তিন বছর যাবৎ একই স্কুলে পড়তেছিল। সে দু'ঘণ্টা ধরে একটি ছবি আঁকতেছিল। তুমি আসার আগে আমি ইংরেজি পড়তেছিলাম। ঔষধ খাবার পূর্বে তিনি ধূমপান করতে ছিলেন না। স্কুলে যাবার পূর্বে তুমি কি পাঠ প্রস্তুত করতেছিলে? বৃষ্টি থামার পূর্ব পর্যন্ত আমরা কি সেখানে অপেক্ষা করতে ছিলাম না? আমি স্কুলে যাবার পূর্বে অংক কষতেছিলাম। মৃত্যুর আগে তিন বছর ধরে তিনি যক্ষ্মা রোগে ভুগতে ছিলেন।

Question ID: 9011 Read Details
6

Translate into English: Past Perfect Tense

তারা স্টেশনে পৌছিবার পর ট্রেন ছেড়ে ছিল। ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল। সে জানত যে সে পরীক্ষায় ফেল করেছে। স্কুলে পৌছিবার পূর্বেই ঘণ্টা বেজে ছিল। সূর্য অস্ত যাবার পরে আমরা বাড়ি পৌছিলাম। বৃষ্টি আসার পূর্বে আমরা রওনা হয়েছিলাম। পুলিশ আসার পূর্বে কি ডাকাত দল পলায়ন করেছিল? তুমি কি ট্রেন ছাড়বার পরে স্টেশনে পৌঁছেছিলে? ইহার পূর্বে তারা কখনও বাঘ দেখে নাই (never seen)। বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজা বন্দ করলাম।

Question ID: 9010 Read Details
7

Translate into English: Past Continuous Tense

ছেলেগুলো মাঠে ফুটবল খেলতেছিল। সে একটি কবিতা আবৃত্তি করতেছিল। মেয়েগুলি ফুল তুলতেছিল (plucking)। গতকাল আমি চিঠি লিখতেছিলাম। ছাত্রেরা বক্তৃতা শুনতেছিল। তুমি কি তাকে গান শেখাচ্ছিলে? তারাগুলো আকাশে মিটমিট করতেছিল। তারা কি গত পরশু খেলার মাঠে খেলতে ছিল না? রুমি নদীতে সাঁতার কাটতেছিল। তুমি গত রাত্রে ঘুমাচ্ছিলে। তুমি যখন মাঠে খেলছিলে, আমি তোমাকে দেখেছিলাম। আমি যখন বাড়ি পৌছলাম, তখন বৃষ্টি হচ্ছিল। সে কি সকাল বেলায় ভূগোল পড়তেছিল না? ছেলেটি কি স্কুলে যাচ্ছিল না?

Question ID: 9009 Read Details
8

Translate into English: Past Indefinite Tense

আমি কাজটি করেছিলাম। তারা বেশ ভালো খেলেছিল। শিশুটি কেঁদে ফেলল। আমি তাকে একখানি বই দিয়েছিলাম। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। আমি রোজ সকালে নদীর ধারে বেড়াতাম। আব্বা মাঝে মাঝে রেগে যেতেন। ইহাতে তারা বিরক্ত হল না। সে পরীক্ষায় প্রথম হয়েছিল। এক সপ্তাহ পূর্বে আমি ঘড়িটি কিনেছিলাম। এই দুষ্টু ছেলেটি গতকাল স্কুলে যায় নাই। তুমি কি সকালে চা খেয়েছিলে? তুমি কি গতকাল বাড়ি গিয়েছিলে? সে কি সাঁতার দিতে জানত না? তারা সময় মত মাঠে পৌছিল না।

Question ID: 9008 Read Details
9

Translate into English: Present Perfect Continuous Tense

আমি গত পাঁচ বৎসর যাবৎ এই স্কুলে পড়ছি। আমরা গত রবিবার থেকে এই কাজটি করছি। আমরা সাত বছর এই শহরে বাস করছি। আমি তিন ঘণ্টা যাবৎ বইটি পড়ছি। কাল হতে অবিরাম বৃষ্টি হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। হেড মাস্টার সাহেব অনেকদিন যাবৎ আমাদিগকে ইংরেজি পড়াচ্ছেন। তিনি অনেক দিন যাবৎ এখানে বাস করছে না। তুমি কি গত দু'বছর যাবৎ একই ক্লাসে পড়ছ? তুমি কি গত রবিবার হতে জ্বরে ভুগছ না? শিশুটি বেশীক্ষণ যাবৎ ঘুমাচ্ছে না। সে কি গত তিন বছর যাবৎ একই ক্লাসে পড়ছে?

Question ID: 9007 Read Details
10

Translate into English: Present Perfect Tense

ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। পুলিশ চোরটিকে গ্রেফতার করেছে। পরীক্ষার ফল বের হয়েছে। আমি এই মাত্র (just) তোমার চিঠি পেয়েছি। আমার আব্বা আমাকে একটি সুন্দর জামা দিয়েছেন। সে আজ পড়া (learn) শিখে নাই। আমি কখনও তার নাম শুনিনি। সে আজ আমাদের বাড়িতে আসে নাই। তোমার আব্বা কি আজ ঢাকা গিয়েছেন? প্রধান শিক্ষক কি বেয়াদবির জন্য তোমাকে শাস্তি দেন নাই? সে কি আমাকে টাকা দিয়ে সাহায্য করে নাই? আমি কখনই জাহাজ চড়ি নাই। রোগীটি গতকাল মারা গেছে। সে কি বাইরে গেছে? আসাদের ভাই ১৯৯৫ সালে বি. এ পাস করেছে।

Question ID: 9006 Read Details
11

Translate into English: Present Continuous Tense

লোকটি নদীতে মাছ ধরছে। মেয়েটি ধীরে ধীরে হাঁটছে। আমি আমার বন্ধুর কাছে চিঠি লিখছি। বাতাস বহিতেছে। ফুলগুলি ফুটিতেছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। বালকগুলি গোলমাল করছে। আমি এখন খেলছি না। পাখিগুলি গান করছে না। ছেলেটি আমার কথা শুনছে না। ট্রেনটি খুব বেগে (at great speed) ছুটছে। তারাগুলি আকাশে মিটমিট করছে (to twinkle)। আমি কি তোমাকে বিরক্ত করছি? ছেলেটি কি এখন পড়ছে না? তিনি কি তোমাকে সাহায্য করছেন না? তিনি কি খবরের কাগজ পড়ছেন? বালকটি কি জ্বরে ভুগছে? আমার পিতা আজ ঢাকা থেকে বাড়ি আসবেন।

Question ID: 9005 Read Details
12

Translate into English: Present Indefinite Tense

সে খুব সকালে উঠে। তুমি একটি পাখি দেখ। মা আমাকে একটি বোকা ছেলে বলেন। তার ভাই শহরে বাস করে। আমি তাকে চিনি (know)। বালিকাটি সুন্দর (sweetly) গান করে। আমি আমার দেশকে ভালবাসি। আমরা সকাল বেলা খবরের কাগজ পড়ি। সে তাড়াতাড়ি কথা বলে। আমরা গোলমাল করি না। সে আমার সাথে স্কুলে যায় না। সে পড়ায় মনোযোগ দেয় না। তারা মিথ্যা কথা বলে না। সে কি বিকালে ফুটবল খেলে না? সে গরীব লোকটিকে সাহায্য করে। ছেলেটি প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়। ছেলেগুলো রৌদ্রে দৌড়াদৌড়ি করে না। তুমি কি তোমার দেশকে ভালবাস না? তুমি কি এই অংকগুলো কষ না? আমি তোমাকে কথা দিচ্ছি।

Question ID: 9004 Read Details
13

Present Tense sentences - Examples 2

Question ID: 1190 Read Details
14

Present Indefinite Tense sentences

Question ID: 1189 Read Details
15

100 Present Indefinite Tense - Question Sentence sentences Example

Question ID: 1188 Read Details
16

100 Present Indefinite Tense - Negative Sentence sentences Example

Question ID: 1187 Read Details
17

100 Present Indefinite Tense - Positive Sentence sentences Example

Question ID: 1186 Read Details