Table of Contents

    Understanding Exceptions in English Tenses: A Comprehensive Guide

    অনেক সময় বাংলায় Present Continuous form হলেও ইংরেজিতে Present Indefinite Tense হয়। যেমন—

    আমি ক্লান্ত বোধ করছি। I feel tired. [I am feeling tired—হয় না। ]

    Note: State Verb-এর Continuous Tense হয় না বলে Indefinite Tense হয়।


    অনেক সময় অদূর ভবিষ্যৎসূচক ক্রিয়া থাকলে Future Indefinite OR Present Continuous হয়। যেমন—

    সে আগামীকাল এখানে আসবে। He will come here tomorrow. [Or] He is coming here tomorrow.
    তুমি কি আগামীকাল কলকাতায় যাবে? Will you go to Kolkata tomorrow? [Or] Are you going to Kolkata tomorrow?

    বাক্যে যদি অতীতের কোনো দিন বা তারিখের উল্লেখ থাকে তাহলে Present Perfect না হয়ে Past Indefinite Tense হয়। যেমন—

    সে গতকাল বাড়ি গিয়েছে৷ He went home yesterday. [He has gone home yesterday –হয় না ৷ ]
    রবীন গত রবিবার এখানে এসেছে।

    Rabin came here on Sunday last.

    [Rabin has come here on Sunday last— হয় না ৷ ]