Qখৃস্টীয় ষষ্ঠ শতাব্দীর শুরুতে সিরিয়া ও ইরাকের খৃস্টান এবং মিসরের খৃস্টানদের যুদ্ধ পূর্ণ শক্তিতে চলছিল। এই যুদ্ধ কি বিষয়ে ছিল?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
খৃস্টীয় ষষ্ঠ শতাব্দীর শুরুতে সিরিয়া ও ইরাকের খৃস্টান এবং মিসরের খৃস্টানদের যুদ্ধ পূর্ণ শক্তিতে চলছিল। আর এই যুদ্ধ চলছিল যীশু খৃস্টের হাকীকত ও মাহিয়ত নিয়ে অর্থাৎ যীশুর পবিত্র সত্তা ঐশ্বরিক অথবা পার্থিব এবং তাতে কোন্ অংশ কতটা । এই যুদ্ধের দরুন শিক্ষায়তন, গির্জা ও বাড়ীঘর সবকিছু প্রতিদ্বন্দ্বী শিবিরে পরিণত হয়ে গিয়েছিল যারা একে অপরকে কাফির তথা অবিশ্বাসী ঘোষণায় ছিল মত্ত । তারা একে অপরের রক্ত পিয়াসীতে পরিণত হয়েছিল। তাদের যুদ্ধরত দেখে মনে হচ্ছিল, এ বুঝি দু'টি ভিন্ন ধর্ম ও বিরোধী জাতিগোষ্ঠীর যুদ্ধ । সেজন্য খৃস্টানদের এ অবকাশ ছিল না যে, পৃথিবীব্যাপী অরাজকতা, বিপর্যয়রোধে ও অবস্থার সংশোধনে তারা প্রয়াস চালাবে এবং মানবতাকে কল্যাণ ও মুক্তির জন্য পয়গাম দেবে।
] [তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 48]Share This Question
Challenge a friend or share with your study group.