Qমজুসীরা (ইরানের পার্শী সম্প্রদায়) কি করত?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
মজুসীরা (ইরানের অগ্নিউপাসক পার্শী সম্প্রদায়) প্রাচীনকাল থেকে সৃষ্টির মৌলিক উপাদান চতুষ্টয়ের বৃহত্তম উপাদান অগ্নির পূজা করত এবং তারা এর জন্য নির্দিষ্ট অগ্নিকুণ্ডলী তৈরি ও উপাসনা গৃহ নির্মাণ করেছিল। দেশের সর্বত্র অগ্নিপূজার ব্যাপক প্রচলন ছিল । এজন্য খুবই সুশৃঙ্খল আইন ও সূক্ষ্ম বিধি-বিধান নির্ধারিত ছিল এবং তদনুযায়ী আমল করা ছিল বাধ্যতামূলক। অগ্নিপূজা ও সূর্যকে পবিত্র জ্ঞান করা ব্যতিরেকে আর সব দর্শন ও ধর্মবিশ্বাস সেখানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল । তাদের নিকট ধর্ম কতিপয় প্রথা-পদ্ধতি কিংবা কয়েকটি আচার-অনুষ্ঠানের বেশী আর কোন মূল্য বহন করত না যেগুলো তারা নির্দিষ্ট জায়গায় প্রতিপালন করত । উপাসনা গৃহের বাইরে তারা ছিল একেবারে মুক্ত ও স্বাধীন যেখানে তারা নিজেদের খেয়াল-খুশী ও মর্জি মুতাবিক জীবন যাপন করত। একজন অগ্নিউপাসক ও একজন বেদীন, বিবেকহীন ও অপদার্থের মধ্যে বিশেষ কোন পার্থক্য ছিল না।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 48]Share This Question
Challenge a friend or share with your study group.