Qইরানের লোকেরা পূজা করত সূর্যের দিকে মুখ করে। ইরানের শেষ সম্রাট ইয়াযদাগিদ একবার কি বলেছিলেন?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
ইরানের লোকেরা আগুনের দিকে মুখ করে পূজা করত। ইরানের শেষ সম্রাট ইয়াযদাগিদ একবার সূর্যের কসম খেয়ে একথা বলেছিলেন :
“আমি সূর্যের কসম খাচ্ছি যিনি সবচেয়ে বড় উপাস্য।” তিনি সেইসব খৃস্টানকে, যারা খৃস্ট ধর্ম থেকে তওবা করেছিল, বাধ্য করেছিলেন তাদের ধর্মনিষ্ঠা প্রমাণের জন্য সূর্যের পূজা করতে। ইরানের লোকেরা সর্বকালে ও সর্বযুগেই দ্বিত্ববাদের শিকার ছিল অর্থাৎ তারা দুই খোদার অস্তিত্বে বিশ্বাসী ছিল । এমন কি এটাই তাদের আলামত ও পরিচয়জ্ঞাপক চিহ্নে পরিণত হয়। তারা দুই খোদার সমর্থক ছিল। এক খোদা আলোর বা কল্যাণের যাকে তারা আহূরমাযদা বা য়াযদান বলত। দ্বিতীয় খোদা অন্ধকার বা মন্দের যার নাম রেখেছিল তারা আহরিমান । তাদের বিশ্বাস ছিল যে, এই দুই খোদার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও শক্তি পরীক্ষা আগাগোড়া চলে আসছে।
“ইরানী ধর্মের এসব ঐতিহাসিক তাদের উপাস্য মা'বূদদের সম্পর্কে যেসব কাহিনী লিখেছেন এবং গোটা পৌরাণিক উপাখ্যান তৈরি করেছেন তা তাদের অত্যুদ্ভুত বিস্ময়প্রিয়তা এবং বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়ে গ্রীক কিংবা ভারতীয় পৌরাণিক কাহিনী থেকে কোনভাবেই কম নয়।”
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 49]Share This Question
Challenge a friend or share with your study group.