✏️ Explanatory Question

হুবহু একই রকমের দুটি ক্রিকেট বলের একটি আর-একটির চেয়ে বেশ কিছুটা বেশি জোরে কোনো ফিল্ডারের দিকে ছুটে আসছে। ফিল্ডারটি একের পর এক দুটো ক্যাচই ধরল। বলতে পার, কোন্ ক্ষেত্রে ফিল্ডারকে বেশি বল প্রয়োগ করতে হল?

👁 16 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

যে বলটি অপেক্ষাকৃত বেশি জোরে ছুটে আসছিল, সেটাকে ধরতেই ফিল্ডারকে বেশি বল প্রয়োগ করতে হবে। কারণ ক্যাচ ধরার ফলে ওই বলটার বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে বেশি হল। নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুসারে এই কারণেই এই ক্রিকেট বলটিকে থামাতে ফিল্ডারকে বেশি বল প্রয়োগ করতে হবে।