✏️ Explanatory Question

কোনো বস্তু যখন কোনো তলের ওপর স্থির হয়ে বসে থাকে, তখন ওই বস্তুটি ওই তলের ওপর লম্বভাবে নীচের দিকে একটি বল প্রয়োগ করে এবং ওই তলটিও বস্তুটির ওপর লম্বভাবে ওপর দিকে সমান বল (লম্ব প্রতিক্রিয়া) প্রয়োগ করে। এই লম্বভাবে প্রয়োগ করা বল যদি বেশি হয় তাহলে ওই বস্তু ও ওই তলের মধ্যেকার স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কি বেশি হবে?

👁 14 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

লম্ব প্রতিক্রিয়া যদি বেশি হয় তাহলে ওই বস্তু ও ওই তলের মধ্যেকার স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বেশি হবে।