✏️ Explanatory Question

ঘরের মেঝেতে একটি চেয়ার আছে। কখন ঘরের মেঝে এবং চেয়ারটির মধ্যে ঘর্ষণ ক্রিয়া করবে? ওই বল কোথায় ক্রিয়া করবে? ওই বলের মান কি ধ্রুবক?

👁 13 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

ঘরের মেঝেতে চেয়ারটি স্থির থাকলে ঘর্ষণ বল ক্রিয়া করে না। চেয়ারটিকে টেনে সরানোর চেষ্টা করলে বা সরাতে থাকলে ঘর্ষণ বল ক্রিয়া করে। চেয়ারের পায়া ও ঘরের মেঝের স্পর্শতলে, ঘর্ষণ বল সংস্পর্শ তলের সমান্তরালভাবে ক্রিয়া করে। ঘর্ষণ বলের মান ধ্রুবক নয়। যদি চেয়ারটি স্থির থাকে তবে যে বল দিয়ে চেয়ারকে টানা হয়, সেই বলের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলের মান বাড়তে থাকে এবং একটি নির্দিষ্ট মান পর্যন্ত বেড়ে সীমাস্থ মানে পৌঁছোয়। সীমাস্থ মানে পৌঁছোনোর পরেও যদি বল প্রয়োগ করা হয় তাহলে চেয়ারটি নড়তে শুরু করে।