বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সম্বন্ধে ধারণা
Table of Content:
'যখন কোনো শিশু বা ব্যক্তি তার দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপনে অসমর্থ হয়, যখন তার মধ্যে শারীরিক, মানসিক, প্রাক্ষোভিক, স্নায়বিক, সংবেদনগত, সামাজিক গুণাবলিগত দুর্বলতা স্থায়ীভাবে দেখা যায়, তখন তাকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু/ব্যক্তি বা সম্পূর্ণ সক্ষম নয় এমন শিশু/ব্যক্তি বা প্রতিবন্ধী বলা হয়।'
ইনটারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে, 'সম্পূর্ণ সক্ষম নয় এমন ব্যক্তি বা প্রতিবন্ধী বলতে বোঝায় সেই সমস্ত ব্যক্তিদের যাদের শারীরিক এবং মানসিক দুর্বলতার জন্য কর্মনিযুক্তি সম্বন্ধে প্রত্যাশিত ভবিষ্যতের নিশ্চিতি, অধিকার এবং উন্নতি বাস্তবিকভাবে কম'।
ডিস্ট্রইবিলিটি ডিসক্রিমিনেশন অ্যাক্ট সম্পূর্ণ সক্ষম নয় এমন ব্যক্তিদের সম্বন্ধে বলেছে যে, 'যেসমস্ত ব্যক্তিদের শারীরিক, অথবা মানসিক দুর্বলতা রয়েছে, যে দুর্বলতা বাস্তবিক অর্থে দীর্ঘ সময় ধরে ব্যক্তির নিত্যদিনের জীবনযাপনের কর্মক্ষমতাকে বিভিন্নভাবে প্রতিহত করে, তাদেরকে সম্পূর্ণ সক্ষম নয় এমন ব্যক্তি বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বলা হয়'।
ইনটারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ইম্পেয়ারমেন্টস্
ডিইবিলিটিস অ্যান্ড হ্যান্ডিক্যাপস (ICIDH) সংস্থা আলাদা আলাদাভাবে ইংরেজি শব্দ 'Impairment', 'Disability' এবং 'Handicap'-এর ব্যাখ্যা করেছে।
ইম্পেয়ারমেন্ট: ইম্পেয়ারমেন্ট বলতে বুঝিয়েছে শরীর সম্বন্ধীয় কিছু হারানো অর্থাৎ শরীরের বিভিন্ন যন্ত্রের অনিয়মিত কার্যক্ষমতা, শরীরের গঠনগত, কার্যগত, মানসিক, প্রাক্ষোভিক দিকের দুর্বলতা, কার্যক্ষমতার অস্বাভাবিকতা ইত্যাদি।
ডিইবিলিটি: ডিস্ট্রইবিলিটি বলতে বোঝানো হয়েছে এই গঠনগত ও কার্যগত দুর্বলতার কারণে ব্যক্তি যখন নিত্যদিনের জীবনযাপনের সাধারণ কাজগুলি করতে বাধাপ্রাপ্ত হয় বা সাধারণ কাজগুলি করতে অপারগ হয়, তখন তাকে ডিস্ট্রইবিলিটি বলে।
হ্যান্ডিক্যাপস: হ্যান্ডিক্যাপস বলতে বোঝানো হয়েছে সেই ব্যক্তিদের, যাদের গঠনগত বা কার্যগত সমস্যা থাকার জন্য, দৈনন্দিন জীবনের সাধারণ কাজ না করতে পারার ফলে তার নিজের সমাজের মধ্যে সকলের সঙ্গে একসঙ্গে মানিয়ে চলার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়।