Table of Contents

    অক্সিটোসিন - Oxytocin

    অক্সিটোসিন (Oxytocin) হলো শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন এবং মস্তিষ্কে কাজ করা একটি নিউরোট্রান্সমিটার


    স্তন দুগ্ধ পান করানোর সংগে মহব্বতের সম্পর্ক।

    যে সব প্রাণীরা সন্তানকে স্তন দুগ্ধ পান করায়, তাদের লিম্বিক (আবেগ) সিস্টেম উন্নত, তারা সন্তানকে মহব্বত করে। মাছের লিম্বিক সিস্টেম নাই বললেই চলে, এজন্যে সন্তানের প্রতি তাদের মহব্বত নাই বললেই চলে। এমনকি তারা নিজেদের সন্তানকে পর্যন্ত খেয়ে ফেলতে পারে। এজন্যে বাগধারায় বলে, 'মাছের মায়ের আবার পুত্রশোক!!' বৈজ্ঞানিক ভাবে বাগধারাটি সত্য।

    যাদের অক্সিটোসিন হরমোন বেশি, তারা বাবু খুব পছন্দ করে । মায়ের বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় অক্সিটোসিন বের হয় বলে বাচ্চাকে সে খুব আদর করে। Oxytocin is a hormone for bonding, cuddling, passion, love.

    ছোট বাচ্চা পেলে মেয়েরা তাদের খুব আদর করতে থাকে। ছেলেরাও করে, তবে কম। এ থেকে বুঝা যায়, ছেলেদের থেকে মেয়েদের মধ্যে অক্সিটোসিন এর পরিমাণ বেশি।

    যেসব পুরুষের মধ্যে অক্সিটোসিন হরমোন বেশি, তারা বৈবাহিক সম্পর্কে অনেক সৎ থাকে।

    সহজভাবে বললে, এটি শরীরের কিছু গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে:

    • 🤰 প্রসবের সময় জরায়ুর সংকোচন বাড়াতে সাহায্য করে।
    • 🤱 বুকের দুধ খাওয়ানোর সময় দুধ বের হতে সাহায্য করে (milk let-down reflex)।
    • ❤️ মা ও শিশুর বন্ধন এবং সামাজিক/আবেগগত বন্ধনে ভূমিকা রাখে।
    • 🧠 বিশ্বাস, ঘনিষ্ঠতা ও সামাজিক আচরণের মতো কিছু প্রক্রিয়ার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।
    • পুরুষ ও নারী-উভয়ের শরীরেই অক্সিটোসিন থাকে।

    সংক্ষেপে: অক্সিটোসিনকে অনেক সময় "bonding hormone" বলা হয়, তবে এর কাজ শুধু ভালোবাসা বা বন্ধনের মধ্যে সীমাবদ্ধ নয়।