Table of Contents

    নবজাতকের যত্ন

    নবজাতকের যত্ন

    অবশ্যই মনে রাখবেন:

    • শিশুকে উষ্ণ রাখুন

    • প্রসবের পরে ১ ঘন্টার মধ্যে শিশুকে স্তন্যপান শুরু করান

    • শিশুটিকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়ান

    • প্রথম ৪৮ ঘন্টা শিশুকে স্নান করাবেন না

    • শিশুর নাভি শুকনো রাখুন

    • শিশুকে অসুস্থ লোকের থেকে দূরে রাখুন

    • যদি জন্মের সময় শিশুটির ওজন ২.৫ কিলোগ্রামের থেকে কম হয় তাহলে বিশেষ যত্ন নেবেন


    বিপদের লক্ষণগুলি:

    স্বাস্থ্যকর্মীর সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন যদি আপনার শিশু:

    • দুর্বলভাবে স্তন টানে বা স্তন্যপান করতে না পারে

    • খিঁচুনি হয়

    • খুব দ্রুত নিশ্বাস নেয়, ৬০টি শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে

    • শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা অনেকটা ভিতরে ঢুকে যায়

    • বগলের তাপমাত্রা যদি ৩৭.৫০০ এর বেশি হয় (ছুঁলে গরম লাগছে)

    • বগলের তাপমাত্রা যদি ৩৫.৫°০ এর কম হয় (ছুঁলে ঠাণ্ডা লাগছে)

    • একেবারে নড়াচড়া করে না অথবা শুধুমাত্র স্পর্শ করলে তবেই নড়াচড়া করে