তাপপ্রবাহ বিপদজনক | YourSite

তাপপ্রবাহ বিপদজনক

Health 264 views

তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মেনে চলুন সহজ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা:

কী করবেন

• তৃষ্ণার্তবোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জলপান করুন। সবসময় পানীয় জল সঙ্গে রাখুন।

• সূর্যালোকে বেরোনোর সময় হাল্কা রং-এর ঢিলেঢালা পোশাক পরুন।

• মাথায় সর্বদা টুপি বা কাপড় বা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন এবং ছাতা ব্যবহার করুন। পায়ে জুতা বা চপ্পল পরে তবেই বাইরে বেরোবেন।

• হাল্কা খাবার খান ও জলীয় অংশ বেশী আছে এরকম ফল যেমন তরমুজ, শশা ইত্যাদি খান।

• বাড়িতে তৈরী পানীয় যেমন লেবুজল বা সরবত পান করুন।

• পশুদের ছায়াযুক্ত আশ্রয়ে রাখুন ও তাদের যথেষ্ট পরিমানে জল খাওয়ান।

• ঘর ঠান্ডা করতে পর্দা, খসখস, সানশেড ইত্যাদি ব্যবহার করুন। রাতে দরজা জানালা খুলে রাখুন।

• স্থানীয় আবহাওয়ার সতর্কবার্তার দিকে খেয়াল রাখুন।

• অসুস্থ হলে দেরী না করে চিকিৎসক অথবা স্বাস্থ্য কর্মীর পরামর্শ নিন।


কী করবেন না

• যতদূর সম্ভব প্রখর সূর্যলোকে না বেরোনোর চেষ্টা করুন।

• দিনের বেলার তীব্র রোদে বেশী পরিশ্রমসাধ্য কাজ না করাই ভাল।

• থামিয়ে রাখা গাড়িতে শিশু ও গৃহপালিত পশুদের রেখে যাবেন না।

• বেশী প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার খাবেন না।

কোনো ব্যক্তি হিটস্ট্রোকে অসুস্থ হলে কী করবেন

• আক্রান্ত ব্যক্তিকে ঘরের ভিতরে ছায়াযুক্ত অপেক্ষাকৃত শীতল অঞ্চলে নিয়ে যান।

• ভিজে কাপড় দিয়ে সারা শরীর মুছিয়ে দিন।

• লবন জল/নুন-চিনি যুক্ত জল/ORS প্রয়োজনে খাওয়াতে থাকুন। তবে খাবার বা জল সম্পূর্ণ জ্ঞান ফেরার পরেই কেবলমাত্র দেওয়া যাবে।

অবস্থার উন্নতি না হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যান।

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

• যথাসম্ভব রোদ এড়িয়ে চলুন।

• দিনে বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন। টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখার চেষ্টা করুন।

• হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরুন।

• প্রচুর পানি পান করুন।

• সহজে হজম হয় এমন খাবার খান, বাসি খাবার খাবেন না

• দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম করবেন না।

• সম্ভব হলে একাধিকবার পানি দিয়ে শরীর মুছুন বা গোসল করুন।

• ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়, সেদিকে লক্ষ রাখুন।

• অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

🚀 More Blogs You Might Like

Explore more articles and keep learning

WB Gram Panchayat Mock Test 2026 | Free Practice Test for Exam Preparation
youth-society
WB Gram Panchayat Mock Test 2026 | Free Practice Test for Exam Preparation

Practice free WB Gram Panchayat Mock Test online for 2026 exam preparation. Improve your speed, accuracy, and ...

👁 5 2026-06-14
Read More →
What is Bounce Rate in SEO? Complete Guide for Beginners
search-engine-optimization
What is Bounce Rate in SEO? Complete Guide for Beginners

Learn what bounce rate is in SEO, how it is calculated, why it matters, common causes of high bounce rates, an...

👁 28 2026-05-24
Read More →
Comprehensive Interviewer Guide - Detailed Article
skill
Comprehensive Interviewer Guide - Detailed Article

Learn how to conduct effective interviews with this comprehensive interviewer guide. Explore hiring strategies...

👁 43 2026-05-22
Read More →
Five Industry Shifts Reshaping the AI Ecosystem (2026 Trends)
skill
Five Industry Shifts Reshaping the AI Ecosystem (2026 Trends)

Five Industry Shifts Reshaping the AI Ecosystem (2026 Trends)...

👁 39 2026-05-19
Read More →